৩ ম্যাচ পর প্রথম জয় পেলো চেন্নাই

আইপিএলের চলতি মৌসুমে টানা তিন ম্যাচে হেরেছে চেন্নাই সুপার কিংস। অবশেষে চতুর্থ ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে তারা। শনিবার দিল্লি ক্যাপিটালসকে ২৩ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ ২টি পয়েন্ট পেয়েছে।

চেন্নাইয়ের এম.এ. চিদাম্বরম স্টেডিয়ামে দলের জয়ে বড় অবদান ছিল সাঞ্জু স্যামসনের। ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের তারকা ব্যাটার বিস্ফোরক ব্যাটিংয়ে অপরাজিত ১১৫* রানের ইনিংস খেলেছেন। যা তার আইপিএল ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি এবং চেন্নাইয়ের হয়ে প্রথম। তার এই ইনিংসে ভর করেই চেন্নাই ২ উইকেটে তোলে ২১২ রান।

৫২ রানে জীবন পাওয়ার পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন স্যামসন। ৫৬ বলের ইনিংসে হাঁকান ১৫টি চার ও চারটি ছক্কা।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল দিল্লি। কিন্তু ইংল্যান্ডের অলরাউন্ডার জেমি ওভারটনের চার উইকেটে শেষ পর্যন্ত ১৮৯ রানে গুটিয়ে যায় তারা।

দিল্লির সর্বোচ্চ রান করা ট্রিস্টান স্টাবস (৬০) এবং দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলারকে (১৭) ফেরান ওভারটন। দিল্লির হয়ে ওপেনার পাথুম নিশাঙ্কা উল্লেখযোগ্য ৪১ রান করেন। তবে তার এবং লোকেশ রাহুল (১৮) দ্রুত আউট হয়ে যাওয়ার পরই রানরেটের চাপ বাড়তে থাকে। পরে মিলার ও স্টাবস চেষ্টা করলেও ওভারটনের বোলিংয়ে ম্যাচে ফেরার সব আশা শেষ হয়ে যায়।

ওভারটন ১৮ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৩৫ রানে তিনটি উইকেট নেন আংশুল কম্বোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *