ইরানকে অস্ত্র দিলে চীনা পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইরানকে আকাশপথের হামলা ঠেকাতে কাঁধে রেখে ব্যবহারযোগ্য ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে চীনা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব দেশ ইরানকে অস্ত্র দিচ্ছে, তাদের ওপর এই উচ্চহারে শুল্ক আরোপ করার যে হুমকি তিনি আগে দিয়েছিলেন, তার মূল লক্ষ্যই ছিল চীন।

ফক্স নিউজের অনুষ্ঠান সানডে মর্নিং ফিউচারস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চীন ইরানকে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিচ্ছে বলে কিছু খবর তিনি শুনেছেন। যদিও চীন বর্তমানে ইরানকে এমন কোনও অস্ত্র সরবরাহ করার সম্ভাবনাকে তিনি খুব একটা জোরালো বলে মনে করছেন না। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, যদি এমন কিছু ঘটে তবে চীনা পণ্যের ওপর চড়া কর আরোপ করা হবে।

ট্রাম্প বলেন, আমার মনে হয় না তারা এমনটি করবে। কারণ চীনা নেতৃত্বের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। তবে হয়তো যুদ্ধের শুরুর দিকে তারা সামান্য কিছু করে থাকতে পারে।

সতর্কবার্তা দিয়ে ট্রাম্প আরও বলেন, কিন্তু যদি আমরা তাদের এমন কিছু করার ক্ষেত্রে ধরতে পারি, তবে তাদের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *