জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন

এখন থেকে প্রতি বছর ৪ জুনের পরিবর্তে ২১ মে পালিত হবে ‘জাতীয় চা দিবস’। আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে জানানো হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে আন্তর্জাতিক চা দিবস হিসেবে পালন করে আসছে। এছাড়া ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনামের মতো বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশগুলোও ২১ মে আন্তর্জাতিক চা দিবস পালন করে থাকে।

এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক তারিখের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও ৪ জুনের পরিবর্তে ২১ মে জাতীয় চা দিবস পালনের লক্ষ্যে পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *