দক্ষিণ সুদানে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৪

দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ বিমানে থাকা ১৪ জনের সবাই নিহত হয়েছেন। সোমবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে অবস্থিত দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে বিমানটির ধ্বংসাবশেষ আগুনে জ্বলতে দেখা গেছে।

কর্তৃপক্ষের ভাষ্যমতে, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সিটিলিংক অ্যাভিয়েশনের পরিচালিত সেসনা ২০৮ ক্যারাভান মডেলের বিমানটি ইয়েই থেকে জুবা আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

নিহত ব্যক্তিদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের নাগরিক।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার তথ্য সংগ্রহ ও জরুরি সেবায় সহায়তা করার জন্য দুর্ঘটনাস্থলে একটি দল পাঠানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *