হাম ও হামের উপসর্গে আরও ৫ মৃত্যু

হাম এবং হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। অধিদফতর জানিয়েছে, দেশে গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণে মারা গেছেন ২২০ জন এবং নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ জনের। সোমবার  (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৮। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯০ জন।

এদিকে এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হামে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন। আর সব মিলিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮ জন। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৪ হাজার ৬৯৩ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *