‘প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে’

দেশের প্রতিটি উপজেলায় মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মন্ত্রণালয়ের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা জানান তিনি। এসময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদী আমিন  উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “মাঠ পর্যায়ে শিক্ষাব্যবস্থার নানা সমস্যার কথা উঠে এসেছে, বিশেষ করে অনেক এলাকায় পরীক্ষার জন্য উপযুক্ত হল না থাকায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়ছে। এই সমস্যা সমাধানে সরকার প্রতিটি উপজেলায় আধুনিক মাল্টিপারপাস পরীক্ষা হল নির্মাণের উদ্যোগ নিচ্ছে।”

শিক্ষামন্ত্রী জানান, এসব হল শুধু পরীক্ষা নেওয়ার জন্যই নয়, প্রয়োজনে অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম ও সামাজিক অনুষ্ঠানের জন্যও ব্যবহার করা যাবে। এতে করে অবকাঠামোগত ঘাটতি অনেকটাই দূর হবে।

এহছানুল মিলন বলেন, “জেলাপ্রশাসকদের কাছ থেকে পাওয়া মাঠ পর্যায়ের বাস্তব অভিজ্ঞতা ও প্রস্তাবের ভিত্তিতেই এই ধরনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকার শিক্ষার মান উন্নয়নে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণে গুরুত্ব দিচ্ছে।” দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার্থীদের ভোগান্তি কমানো সম্ভব হবে বলেও জানান মন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *