রাশিয়ান গ্র্যান্ডমাস্টারকে রুখে দিয়েছেন বাংলাদেশের ফাহাদ

মঙ্গোলিয়ার উলনবাটার শহরে এশিয়ান ইনডিভিজুয়্যাল দাবা চ্যাম্পিয়নশিপ চলছে। ওপেন বিভাগের চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান (রেটিং-২৪২৪) চ্যাম্পিয়নশিপের ২ নম্বর সিডেড ২৬২৫ রেটিং প্রাপ্ত খেলোয়াড় রাশিয়ার গ্র্যান্ড মাস্টার আলেক্সেই গ্রেবনেভের সঙ্গে  ড্র করেন।

সোমবার (১ জুন) অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলেন। কানাল এ্যাটাক পদ্ধতির এ খেলায় তিনি ৩৯ চালে গ্র্যান্ড মাস্টার গ্রেবনেভের সঙ্গে ড্র করেন।

অপরদিকে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ (রেটিং-২৩৪৭) এ রাউন্ডে রাশিয়ার ফিদে মাস্টার ম্যাক্মিমি তিমোসিনের (রেটিং-২৪৩৯) সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ সাদা ঘুঁটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় ৩২ চালে ফিদে মাস্টার ম্যাক্সিমের সঙ্গে ড্র করেন।

চার খেলায় গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান আড়াই পয়েন্ট করে অর্জন করেছেন।

মঙ্গলবার (২ জুন) পঞ্চম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ চিনের আন্তর্জাতিক মাস্টার মেং ইহান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সিঙ্গাপুরের গ্র্যান্ডমাস্টার টিন জিংইয়াওয়ের সঙ্গে খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *