বহেরাতলা দ‌ক্ষি‌নে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার প্রাঙ্গণে আজ মঙ্গলবার বিকেলে মাদকবিরোধী সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছি‌লেন শিবচর থানার ওসি কামাল হোসেন। এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন মহলের সদস্যরা অংশ নেন।

স্থানীয় সচেতন যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ করা।

আয়োজকরা জানান, বহেরাতলা ইউনিয়নে সাম্প্রতিক সময়ে মাদক কারবারিদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। মাদক ব্যবসা ও মাদকাসক্তির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং তরুণ প্রজন্মকে সচেতন করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তারা আরও বলেন, মাদকমুক্ত বহেরাতলা গড়তে স্থানীয় যুবসমাজ সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার করা হবে এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *