যাত্রাবাড়ীতে বৃদ্ধা নারীকে গলাকেটে হত্যা

রাজধানীর যাত্রাবাড়ী দনিয়া রসুলপুরে নিজ ফ্লাট থেকে সাজিদা বেগম (৬৮) নামের এক বৃদ্ধা নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। তার গলার বাম পাশে কাটা ছিল।

পুলিশের প্রাথমিক ধারণা এটি একটি হত্যাকাণ্ড।

সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, শনিবার (১১ জুলাই) দিবাগত রাত সাড়ে দশটার দিকে ট্রিপল লাইনে সংবাদ পেয়ে যাত্রাবাড়ী থানাধীন রসূলপুর একটি সাত তালা বাড়ির সাত তালার ফ্ল্যাট থেকে রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

পরে আইনি প্রক্রিয়া শেষে মৃত দেহটি ময়নাতদন্তের জন্য রবিবার (১২ জুলাই) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পরিবারের বরাত দিয়ে এসআই বলেন, মৃত নারী তাদের নিজ ফ্লাটে তার ছেলের স্ত্রীকে নিয়ে থাকতেন। তার একমাত্র ছেলে মালয়েশিয়াতে থাকেন। বৃদ্ধা নারীর ছেলের বউ শারমিন আক্তার বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

শনিবার রাতে শারমিন আক্তার বাসায় ফিরে রুমের দরজা বাইরে থেকে লাগানো অবস্থায় দেখতে পান। রুমে প্রবেশ করে তার শাশুড়িকে ধারালো অস্ত্রের গলায় আঘাত করা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশকে সংবাদ দেন। পরে সেখান থেকে রাতে তার লাশ উদ্ধার করা হয়।

রুমের মধ্যে পাঁচ হাজার টাকা ও তিন আনা স্বর্ণ ছিল। সেগুলো পাওয়া যায়নি বলে পুলিশকে জানিয়েছেন মৃতার ছেলের বউ শারমিন আক্তার।

এসআই জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মামলা প্রক্রিয়াধীন।

মৃতা সাজিদা যাত্রাবাড়ী রসুলপুর নিজ ফ্লাটে থাকতেন। কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার মৃত শফিকুল ইসলামের স্ত্রী ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *