‘পাপ কিন্তু বাপকেও ছাড়ে না’, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সারজিস

‘পাপ কিন্তু বাপকেও ছাড়ে না’ বলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

রবিবার (২৬ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

সারজিস আলমের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

“বিএনপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের গ্রিন সিগনালে এবং পুলিশের সহযোগিতায় স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা কক্সবাজার এবং গাজীপুরে ছাত্রলীগের মিটিং ও ঝটিকা মিছিল হয়েছে।

প্রিয় বিএনপি, এত তাড়াতাড়ি আপনাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদের ওপর স্বৈরাচার আওয়ামী লীগের করা ১৭ বছরের জুলুম, নির্যাতন, গুম, খুন সব ভুলে গেলেন?

‘পাপ কিন্তু বাপকেও ছাড়ে না’, স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে সারজিস

 

এত তাড়াতাড়ি শহীদ ওয়াসিমসহ জুলাই অভ্যুত্থানে জীবন দেওয়া, রক্ত দেওয়া আপনাদের শত শত নেতাকর্মীদের সব ত্যাগ ভুলে গেলেন?

নাকি আপনাদের নেতাকর্মীদের ওপরে এত জুলুম, নির্যাতন কিংবা তাদের রক্ত, জীবনের কোনও মূল্য আপনাদের কাছে নেই? নাকি যা বলেন কিংবা যা করেন সবই লোক দেখানো?

নেতাকর্মীদের কথা বাদই দিলাম, বেগম খালেদা জিয়ার সাথে যেই নির্মমতা হলো, সেসব কীভাবে ৬ মাস যেতে না যেতেই ভুলে গেলেন?

মনে রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *