দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে রাজধানীতে করা দুই মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার জামিন বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৯ জুলাই) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো.জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এম. লিটন আহমেদ।

পরে আইনজীবী জানান, খিলগাঁও থানার হত্যা মামলায় এবং মুগদা থানার হত্যা চেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন।

এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর দিবাগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়ার কিছু সময় আগে ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া ১টার দিকে নিজের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট দেন ব্যারিস্টার সুমন। পোস্টে তিনি লেখেন, ‘আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে।’

সাবেক স্বতন্ত্র এই সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *