শিবচরে ছাত্রদলের প্রতিবাদ সভা ও র‍্যালি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্যের প্রতিবাদে মাদারীপুরের শিবচরে প্রতিবাদ সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবের উদ্যোগে এ প্রতিবাদ র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি শিবচরের নন্দকুমার স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিবচর বাজারের ৭১ সড়ক চত্বরে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে শিবচর পৌর ছাত্রদলের আহ্বায়ক সাঈদ হাসান শিহাবের নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের ছাত্রদলের নেতাকর্মী ও ছাত্র-ছাত্রীরা অংশ নেন। এ সময় তারা বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে নৈরাজ্য, বিশৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বিঘ্নিত করার প্রতিবাদ জানান।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হবে জ্ঞানচর্চা ও শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের জায়গা। কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *