পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নয়াপল্টনে মিলাদ মাহফিল করবে বিএনপি

বিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করবে ক্ষমতাসীন দল বিএনপি। বুধবার ( ২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।

বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে দোয়া মাহফিলে শরিক হতে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এছাড়া সারা দেশেই দলের পক্ষ থেকে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *