কাজী নজরুলের মতো জিয়াউর রহমানেরও কাব্যিক মন ছিল: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, কবি নজরুলের মতো জিয়াউর রহমানের মধ্যেও একটি কাব্যিক মন ছিল। তিনি হয়তো কবিতা লেখেননি, কিন্তু তিনিও একজন কবি ছিলেন। আর কাব্যিক মন থাকায় তিনি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় নজরুল বর্ষ উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে শিশু-কিশোর শিল্পীদের অংশগ্রহণে আয়োজিত ‘আমি হবো সকাল বেলার পাখি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজও ফ্যাসিবাদের জন্ম হয়, ফ্যাসিবাদ নিষ্ঠুরতা করে। নিজ দেশের ফ্যাসিবাদী শাসক নিজ দেশের লোকদের গুম করে, হত্যা করে, রক্ত ঝরায়। এ কারণেই নজরুল অত্যন্ত প্রাসঙ্গিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *