চীনে বাংলাদেশের ‘ঠান্ডা সমস্যা’

চীনের মকিতে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব- ২০ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে অংশ নিতে আসা বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ পুরুষ ও নারী দল তাদের প্রথম ট্রেনিং সেশন শেষ করেছে। চীনে পৌঁছানোর পর রবিবার দুপুরে মূল ভেন্যুতে প্রথম অনুশীলন করেছেন খেলোয়াড়েরা।

প্রথম দিনের অনুশীলন শেষে বাংলাদেশ দলের আবাসন, মূল ভেন্যু এবং ট্রেনিং সুযোগ-সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উভয় দলের খেলোয়াড়রা। তবে টুর্নামেন্ট শুরুর আগে আবহাওয়া নিয়ে কিছুটা চিন্তিত তারা। সেখানকার ঠান্ডা আবহাওয়ার সাথে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং নিজেদের শতভাগ মানিয়ে নিতে খেলোয়াড়রা জোর চেষ্টা চালাচ্ছেন। প্রতিকূলতা সত্ত্বেও দলের সবাই মানসিকভাবে বেশ চাঙা আছেন এবং একটি ইতিবাচক ও শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে টুর্নামেন্ট শুরু করার ব্যাপারে তারা শতভাগ আশাবাদী।

অনূর্ধ্ব-২০ ছেলে ও মেয়েদের এই দুটি দলই আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই মেগা টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিত্ব করতে এসেছেন। দল দুটির মূল লক্ষ্য টুর্নামেন্টে ভালো ফলাফলের মাধ্যমে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *