মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর ও তেজগাঁও বিভাগের অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই অভিযান চালানো হয়। অভিযানকালে মিরপুর বিভাগে ১৩৬ ও তেজগাঁও বিভাগে ৮৩ জন গ্রেফতার হয়েছে।

মিরপুর বিভাগের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, মিরপুর বিভাগে গ্রেফতারকৃতদের মধ্যে মিরপুর থানায় ২৫ জন, শাহ আলী থানায় ১৪ জন, পল্লবী থানায় ৩২ জন, কাফরুল থানায় ৩৪ জন, দারুস সালাম থানায় ২৫ জন ও ভাষানটেক থানায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে তেজগাঁও বিভাগের অভিযানে নানা অপরাধে জড়িত ৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে তেজগাঁও থানা ৭ জন, শেরেবাংলা নগর থানা সাত জন, মোহাম্মদপুর থানা ২৬ জন, আদাবর থানা ২৩ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা সাত জন ও হাতিরঝিল থানায় ১৩ জন রয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *