শিবচরে এক্সপ্রেসওয়েতে হানিফ-পালকি বাসের সংঘর্ষ, নিহত ৩

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাখরেরকান্দি এলাকায় এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকাগামী লেনে হানিফ পরিবহন ও পালকি পরিবহনের দুই বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।
তবে নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
দুর্ঘটনার কারণ ও হতাহতদের বিস্তারিত পরিচয় জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *