শিক্ষাপ্রতিষ্ঠানে আংশিক অনলাইন ক্লাসের চূড়ান্ত সিদ্ধান্ত বৃহস্পতিবার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইনে এবং ৩ দিন সশরীরে ক্লাস নেওয়ার প্রাথমিক পরিকল্পনা করেছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন হবে বৃহস্পতিবার (২ এপ্রিল)। এ দিন মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে।

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, রোজার ছুটি, আন্দোলন ও অন্যান্য কারণে পাঠদান ব্যাহত হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে ছয় দিন ক্লাস চালানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একইসঙ্গে অনলাইন শিক্ষার গুরুত্ব বাড়িয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *