শেরপুর সীমান্তে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার উপজেলার ছোট হালচাটিয়া নামক স্থানে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব সিরাপ জব্দ করা হয়।

‎ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বিজিবির একটি টহল দল ছোট হালচাটিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৮ হাজার ৮০০ টাকা।

‎বিজিবি জানায়, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক পাচার, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন।

‎সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *