শিবচরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষা, অংশ নিল ৯০৫ শিক্ষার্থী

মো: নাসির উদ্দিন

মাদারীপুরের শিবচরে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার পাচ্চর বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষায় ২৮টি কিন্ডারগার্টেনের ৯০৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষায় অংশগ্রহণ করে। আয়োজকদের তথ্য অনুযায়ী, সারা দেশে একযোগে ১৫০টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় অংশ নিয়েছে ৯৮ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের বাইরে অভিভাবকদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বেসরকারি উদ্যোগে এমন মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকেরা।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান সরকার পরীক্ষার সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, শিবচর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি শহীদ হোসেন জানান, এ বছর ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী বছর আরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান এ আয়োজনে যুক্ত হবে বলে তাঁরা আশাবাদী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।