শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, অনুসন্ধিৎসু ও সৃজনশীল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে অবস্থিত স্বনামধন্য ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান জিএম ইন্টারন্যাশনাল স্কুল (GM International School)-এ দিনব্যাপী ‘সায়েন্স ফেয়ার ২০২৬’ (Science Fair 2026) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার পাঁচ্চরস্থ বিদ্যালয় ভবনের ৫ম তলায় এই বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের এক্সামিনার আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বিদ্যালয়টির এবারের মেলার মূল প্রতিপাদ্য বা স্লোগান ছিল— “Learn • Explore • Innovate” (শিখুন • অন্বেষণ করুন • উদ্ভাবন করুন)।
মেলায় বিদ্যালয়ের প্রাইমারি শাখার ক্ষুদে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের নিবিড় নির্দেশনায় ১০টি ভিন্নধর্মী, পরিবেশবান্ধব ও সময়োপযোগী বিজ্ঞান প্রকল্প উপস্থাপন করে। প্রদর্শনীতে স্থান পাওয়া প্রকল্প ও ক্ষুদে উদ্ভাবকদের দলগুলো হলো:
ফায়ার অ্যালার্ম: ফাইজুল স্যারের তত্ত্বাবধানে টিম লিডার এলমার নেতৃত্বে অংশ নেয় তানহা, সাদিকা ও মারজিয়া।
ভলকানো ও ভ্যাকুয়াম ক্লিনার: ফাইজুল স্যারের নির্দেশনায় টিম লিডার নুসরাতের সাথে ছিল জামিলা, মাহিয়া ও আরিফা।
স্ট্রিট লাইট ও মাইক্রোস্কোপ: ওমর স্যারের তত্ত্বাবধানে টিম লিডার সালমানের দলে ছিল মাহির, রেদওয়ান ও সাজিদ।
আ শিপ অ্যান্ড লিফট: ওমর স্যারের নির্দেশনায় টিম লিডার আরমানের নেতৃত্বে প্রকল্পটি তৈরি করে সাজিদ, আবু বকর, সামির ও ইসমাইল।
হাজমুজ অ্যান্ড পিউপা: রাকিব স্যারের তত্ত্বাবধানে টিম লিডার সুবর্ণার দলে ছিল তানহা, স্নেহা ও মাহিরা।
ওয়াটার ডিসপেনসার ও ওয়াটার পিউরিফায়ার: নিশি মিসের নির্দেশনায় টিম লিডার আব্দুল্লাহর সাথে অংশ নেয় মাহাদী, ইব্রাহিম ও মহসিন।
ব্যাটারি লাইট অ্যান্ড ফ্যান: নিশি মিসের তত্ত্বাবধানে টিম লিডার রাফসানের দলে ছিল তাহসিন ও আল-আমিন।
কিডনি ও ডায়ালাইসিস: মাহবুবা মিসের নির্দেশনায় টিম লিডার সাফার নেতৃত্বে প্রকল্পটি উপস্থাপন করে আদিবা, নুসরাত, জেবিন ও রুহি।
বায়োলজিক্যাল এনভায়রনমেন্ট ও গ্রিন রুফ: সুমাইয়া মিসের তত্ত্বাবধানে টিম লিডার ইয়ানুরের দলে ছিল জোহরা, বিসমিকা ও তাহমিনা।
রেইন ওয়াটার ও গ্রিন হাউস: তাহমিনা মিসের নির্দেশনায় টিম লিডার সাইবার সাথে অংশ নেয় মানসুরা ও রুশা।
প্রদর্শনী চলাকালে আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় শিক্ষানুরাগী এবং গণমাধ্যমকর্মীরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তারা ক্ষুদে শিক্ষার্থীদের সাবলীল উপস্থাপনা, মেধা ও উদ্ভাবনী চিন্তার ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক কর্তৃপক্ষ জানান, পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি হাতে-কলমে বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতেই এই আয়োজন। এই মেলার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝ থেকে বিজ্ঞানভীতি দূর হয়েছে এবং তারা ভবিষ্যতে আরও বড় ধরনের উদ্ভাবনী কাজে উৎসাহিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।