হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৩ মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (বুধবার ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত) তারা মার যায়। এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৬৫২ এবং নিশ্চিত হামে ৯৩ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৯৬ এবং নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তির সংখ্যা ৯১ হাজার ২৭০। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।