সাধারণত মানুষ জানালার পাশ দিয়ে ট্রেন যাওয়ার শব্দ শোনেন। কিন্তু চীনের চংকিং শহরের কিছু বাসিন্দা থাকেন সরাসরি সেই ট্রেনের ওপরের তলায়! শহরটির লিজিবা স্টেশনে একটি মনোরেল ১৯ তলা একটি আবাসিক ভবনের পাশ কাটিয়ে যাওয়ার বদলে ভবনটির একেবারে ভেতর দিয়ে ছুটে চলে।
অভিনব নকশার এই ভবনটির ষষ্ঠ থেকে অষ্টম তলার মাঝখানে রেলস্টেশনটি অবস্থিত, যার ভেতর দিয়ে মনোরেল অনায়াসে যাতায়াত করে। আর এর ওপরের তলাগুলোতে রয়েছে আবাসিক ফ্ল্যাট।
রেলস্টেশনের ঠিক ওপরে বসবাস করলে রাতের ঘুম হারাম হওয়ার কথা মনে হতে পারে। তবে ভবনটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ট্রেনের শব্দ নিয়ন্ত্রণে থাকে। ফলে ট্রেন চলাচলের শব্দে ভবনের বাসিন্দাদের কোনও অসুবিধা হয় না।
পাহাড়, সেতু ও সুউচ্চ ভবনের শহর চংকিংয়ের লিজিবা স্টেশন প্রমাণ করেছে, জায়গার সংকট থাকলে সামান্য সৃজনশীলতায় কীভাবে সবকিছুর মাঝখান দিয়েই পথ বের করে নেওয়া যায়।
সূত্র: রিপলি’স