ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করলো ইতালি

মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। মঙ্গলবার (১৪ এপ্রিল) ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এ খবর জানিয়েছে।

ইতালীয় সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম  ভেরোনাকে মেলোনি বলেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে ইতালি এখন থেকে ইসরায়েলের সঙ্গে সামরিক প্রশিক্ষণের ক্ষেত্রে আর কোনো সহযোগিতা করবে না।

সূত্রটি আরও জানায়, সোমবার পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি, প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো এবং উপপ্রধানমন্ত্রী মাত্তেও সালভিনির সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী মেলোনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *