ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আরও ১১৮ জন

আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) থেকে তিনদিনে আরও ১১৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পর্যন্ত এ নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ৩৮৭ জন।

নির্বাচন ভবনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের কাছ থেকে সংশ্লিষ্টরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর মধ্যে মাসুরা নামে একজন জামায়াত জোটের ১৩টি মনোনয়নপত্র এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মাহবুবা নামের একজন মনোনয়ন সংগ্রহ করেছেন। বাকিরা সবাই মনোয়নপত্র সংগ্রহের সময় বিএনপি উল্লেখ করেছেন।

ইসি থেকে আরও যারা মনোনয়ন সংগ্রহ করেছেন— শেখ রেহেনা মুসা, সিমীন এম আখতার, রুখসানা পারভীন, জাহানারা লাইজু, অ্যাডভোকেট ফাতেমা আক্তার (কনা), ফৌজিয়া ইয়াছমীন, নাছরিন আক্তার ডিনা, শাহানা পারভীন, বিলকিস ইসলাম, জেসমিন আক্তার, পারভেছুন নাহার, জাহান পান্না, সুলতানা জেসমিন, অঞ্জনা আলম, মাহবুবা আকতার জুঁই, ড. লুসি খান, নাদিয়া পাঠান পাপন, বেবী নাজনীন, আসমা শহীদ, শামীমা ইয়াসমিন (মিথিলা), ফারহানা ইসলাম রিমা, আয়শা পারভীন রেনু, সাবেরা বেগম, মোসাৎ সোহানা সুলতানা (শিউলি), মর্জিনা সুলতানা, সেতারা নাসরীন, শ্যামলী আকতার বানু, ফারিয়া আক্তার, মোছা. ললিতা গুলশান মিতা, মোছা. সুফিয়া হোসেন, মেহেরুন নিছা মেহেরীন, নাভীলা চৌধুরী, মোছা. পান্না, মমতাজ আলো, ইয়াসমিন খান, নাসিমা হামিদ সীমু, শায়লা এনাম, মিসেস নাজমা আলম, ফাহিমা আকতার মুকুল, মোছা. বর্ষা হিততুনা, নাসিমা আক্তার, নিপা, রাশিদা খাতুন, নোমিতা সুলতানা, ড. জেসমিন আরা খাতুন, খালেদা খানম, শারমিন সুলতানা, রাইকা রিপা ওয়ালী খান, দিল আফরোজ সুলতানা চৌধুরী, নাজনীন মাহমুদ, সাবিনা পারভীন, সামছুন নাহার ভূইয়া, মোছা. আয়মনা বেগম, হাবিবা চৌধুরী, রাশেদা ওয়াদি মুক্তা, রুনা গাজী, লায়না বেগম, অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা, সাকিনা নাহার, মোসা. মেহেরুন নেছা, শাহরিয়া সারমিন, মোছা. মর্জিয়া জান্নাতি (নূপা), রাফিজা আলম লাকী, মাহবুবা খাতুন লিজা, নাঈমা খন্দকার, অ্যাডভোকেট জিন্নাত ফেরদৌস আরা রোজী, নাছিমা আক্তার, পূর্ণিমা ইসলাম, মোসা. ফরিদা ইয়াসমিন, জান্নাতুন নওরিন উর্মি, সুরাইয়া বেগম, লিপিকা সরকার, সেলিমা রহমান, ফারজানা ইয়াসমিন (রুমা), রায়হানা আক্তার রিনা, ফারহানা জাহান নিপা, তানজিয়া আফরিন, শারমিন সুলতানা রুমা, নাহিদা খন্দকার, চন্দ্রা চাকমা, মিলিমা ইসলাম, নাহিদ ইব্রাহিম, নাসরিন রহমান পপি, সালেহা আক্তার, রফিকা আফরোজ, সাবিনা ইয়াসমিন, অ্যাডভোকেট রোকসানা বেগম শাহানাজ, খাদিজা আক্তার শীলা, সোহেলী সুলতানা ও মারিয়াম চৌধুরী।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২১ এপ্রিল, বাছাই ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *