ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে: মন্ত্রী

বৃষ্টির আশঙ্কা থাকায় এবারের ঈদযাত্রা চ্যালেঞ্জিং হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার (১১ মে) সচিবালয়ে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিয়ে বৈঠক শেষে ব্রিফিংকালে তিনি এসব তথ্য জানান।

সেতুমন্ত্রী বলেন, “মন্ত্রী বলেন, গতবার ধাপে ধাপে ছুটির পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। ফলে একদিনেই বিপুল সংখ্যক মানুষ রাস্তায় নেমে পড়েছিল। শুধু গাজীপুর ও আশপাশের এলাকাতেই প্রায় ১০ থেকে ১৫ লাখ যাত্রীর চাপ তৈরি হয়।”

তিনি আরও বলেন, “ঈদের সময় অনেক যাত্রী দ্রুত বাড়ি ফিরতে চেয়ে নিয়ম না মেনে যেকোনও যানবাহনে ওঠার চেষ্টা করেন। বাসস্ট্যান্ড থেকে টিকিট কেটে যাত্রা করার প্রবণতা কম থাকায় সড়কে বিশৃঙ্খলা ও যানজট তৈরি হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।” পরিস্থিতি সামাল দিতে এবার ৬৯টি মোবাইল কোর্ট পরিচালনার কথাও জানান তিনি।

বৃষ্টির প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আবহাওয়ার কারণে এবার পরিস্থিতি আরও কঠিন হতে পারে। বৃষ্টি হলে যানজট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে, বিশেষ করে পশুবাহী যানবাহনের ক্ষেত্রে চাপ বেশি থাকবে।” একই সঙ্গে খারাপ আবহাওয়ায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *