ঈশ্বর যুদ্ধকে বৈধতা দেন না, পাম সানডেতে পোপ লিও

ঈশ্বর কখনোই যুদ্ধকে বৈধতা দেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ক্যাথলিক ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। রবিবার ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে কয়েক হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে পাম সানডে’র বিশেষ প্রার্থনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতকবলিত খ্রিস্টানদের জন্য বিশেষ প্রার্থনা করেন।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের যুদ্ধ দ্বিতীয় মাসে গড়ানো এবং ইউক্রেনে রাশিয়ার চলমান অভিযানের প্রেক্ষাপটে পোপ তার ভাষণে বলেন, ঈশ্বর হলেন শান্তির রাজা। তিনি সহিংসতা প্রত্যাখ্যান করেন এবং নিপীড়িতদের সান্ত্বনা দেন।

পোপ লিও বলেন, ভাই ও বোনেরা, যিশু হলেন শান্তির রাজা, যিনি যুদ্ধকে ঘৃণা করেন। তাকে ব্যবহার করে কেউ যুদ্ধের যৌক্তিকতা প্রমাণ করতে পারে না। যারা যুদ্ধ করে, ঈশ্বর তাদের প্রার্থনা শোনেন না।

ইরান ও ইউক্রেন যুদ্ধের পক্ষগুলোই নিজেদের কর্মকাণ্ডের সপক্ষে ধর্মকে ব্যবহার করছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ শীর্ষ কর্মকর্তারা তাদের খ্রিস্টীয় বিশ্বাসকে ঢাল হিসেবে ব্যবহার করে এই যুদ্ধকে সামরিক শক্তি দিয়ে শত্রুকে পরাস্ত করার চেষ্টা হিসেবে দেখিয়েছেন। অন্যদিকে রুশ অর্থোডক্স চার্চ ইউক্রেন আক্রমণকে পশ্চিমের ‘শয়তানি’ শক্তির বিরুদ্ধে একটি ‘পবিত্র যুদ্ধ’ বলে আখ্যা দিয়েছে।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *