এনবিআরে একসঙ্গে ৩৬ অতিরিক্ত কর কমিশনার বদলি

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিসিএস (কর) ক্যাডারে বড় ধরনের রদবদল করা হয়েছে। একযোগে ৩৬ জন অতিরিক্ত কর কমিশনারকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। এর মধ্যে কর অঞ্চল, কর আপিল অঞ্চল, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, কর পরিদর্শন পরিদদফতরসহ এনবিআরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মকর্তাদের দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।

রবিবার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ সই করা প্রজ্ঞাপনে বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, দীপক কুমার চক্রবর্তীকে কর আপিল অঞ্চল-চট্টগ্রামের আপিলাত রেঞ্জ-১ থেকে চট্টগ্রাম কর আপিল অঞ্চল-২-এর আপিলাত রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে। মোহাম্মদ আব্দুল্লাহকে কর পরিদর্শন পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।

মোহাম্মদ শাহাদাত হোসেনকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-৪-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং মোহাম্মদ মঈনুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া ইভানা আফরোজ সাঈদকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে কর পরিদর্শন পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক, মুরাদ আহমেদকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ থেকে ঢাকা কর অঞ্চল-৩-এর পরিদর্শী রেঞ্জ-১ এবং মো. শহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-৩ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-১-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।

মাসুদুল করিম ভূঁইয়াকে ঢাকা কর অঞ্চল-১৮ থেকে ঢাকা কর অঞ্চল-২-এর পরিদর্শী রেঞ্জ-১-এ, হাছিনা আক্তারকে ঢাকা কর অঞ্চল-১৬ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে এবং রিগ্যান চন্দ্র দেকে ঢাকা কর অঞ্চল-৬-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-১৩-এর পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

ফারজানা নাজনীনকে ঢাকা কর অঞ্চল-১-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে ঢাকা কর আপিল অঞ্চল-১-এর আপিলাত রেঞ্জ-২-এ এবং সুলতানা হাবীবকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

অপরদিকে কামরুল হাসানকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর অঞ্চল-১৮-এর পরিদর্শী রেঞ্জ-১-এ এবং শেখ মো. কামরুজ্জামানকে কর পরিদর্শন পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক পদ থেকে ঢাকা কর অঞ্চল-১৬-এর পরিদর্শী রেঞ্জ-১-এ পাঠানো হয়েছে।

আরিফুল হককে ঢাকা কর আপিল অঞ্চল-১-এর আপিলাত রেঞ্জ-২ থেকে এনবিআরের প্রথম সচিব (কর) পদে পদায়ন করা হয়েছে। তানিয়া সুলতানাকে ঢাকা কর আপিল অঞ্চল-৩-এর আপিলাত রেঞ্জ-২ থেকে ঢাকা কর অঞ্চল-২২-এর পরিদর্শী রেঞ্জ-২ এবং মো. মারুফ উল আবেদীনকে ফরিদপুর কর অঞ্চল থেকে ঢাকা কর আপিল অঞ্চল-৩-এর আপিলাত রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।

এ ছাড়া মো. তানভীর মোর্শেদকে চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে, তাছলিমা ইসলাম ও মুহা. রাশেদুল হাসানকে চট্টগ্রাম কর অঞ্চল-২-এর পরিদর্শী রেঞ্জ-২ থেকে একই অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ এবং মো. সাইফুর রহমান রাসেলকে ঢাকা কর অঞ্চল-১ থেকে এনবিআরের আন্তর্জাতিক কর ইউনিটে বদলি করা হয়েছে।

মুসতবা ইশতিয়াক আহমদকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-২-এর আপিলাত রেঞ্জ-১-এ এবং দীপক কুমার পালকে কর পরিদর্শন পরিদফতর থেকে ঢাকা কর অঞ্চল-৬-এর পরিদর্শী রেঞ্জ-২-এ পাঠানো হয়েছে।

তরঙ্গ কুমার মণ্ডলকে ঢাকা কর অঞ্চল-৫ থেকে নারায়ণগঞ্জ কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ এবং ফারহানা শেখকে কর পরিদর্শন পরিদফতর থেকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া অমিত কুমার দাসকে উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট থেকে এনবিআরের প্রথম সচিব (কর), মো. ফারজানুল ইসলামকে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের যুগ্ম পরিচালক পদ থেকে কর পরিদর্শন পরিদফতরের অতিরিক্ত মহাপরিচালক এবং সোনালী বিশ্বাসকে ঢাকা কর অঞ্চল-২৪ থেকে ঢাকা কর অঞ্চল-৯-এর পরিদর্শী রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, প্রণব সরকারকে ঢাকা কর অঞ্চল-১৭ থেকে রংপুর কর আপিল অঞ্চলের আপিলাত রেঞ্জ-১, মো. আবুল কালাম আজাদকে ঢাকা কর অঞ্চল-১৫ থেকে যশোর কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১ এবং মোহাম্মদ দাউদ হোসেনকে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট থেকে ঢাকা কর আপিল অঞ্চল-৬-এর আপিলাত রেঞ্জ-১-এ বদলি করা হয়েছে।

মো. এনামুল কবিরকে কুমিল্লা কর অঞ্চল থেকে ঢাকা বিসিএস (কর) অ্যাকাডেমির পরিচালক, বাপন চন্দ্র দাসকে নোয়াখালী কর অঞ্চল থেকে চট্টগ্রাম কর অঞ্চল-৩-এর পরিদর্শী রেঞ্জ-১, মহিদুল ইসলামকে চট্টগ্রাম কর অঞ্চল-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-৪-এর পরিদর্শী রেঞ্জ-১ এবং মো. শফিউল ইসলামকে ঢাকা কর অঞ্চল-২ থেকে চট্টগ্রাম কর অঞ্চল-৬-এর পরিদর্শী রেঞ্জ-২-এ বদলি করা হয়েছে।

এস এম গালিব ফারুককে ময়মনসিংহ কর অঞ্চল থেকে পাবনা কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ-১-এ পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তারা বর্তমান কর্মস্থলের দায়িত্ব যথাযথভাবে হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেবেন। যেসব কর্মস্থলে এসব কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল বলে গণ্য হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *