কালকিনি সাংবাদিক ইউনিয়নের কমিটি ঘোষণা, সভাপতি রকিবুজ্জামান সম্পাদক কাইয়ুম

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং জনস্বার্থে সাংবাদিকতার প্রত্যয় নিয়ে ‘কালকিনি সাংবাদিক ইউনিয়ন’-এর ১৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কালকিনি হাসপাতাল রোডে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে একুশে টেলিভিশন ও দৈনিক জবাবদিহি-এর প্রতিনিধি রকিবুজ্জামানকে সভাপতি এবং দৈনিক জনবাণী ও বাংলাদেশ সমাচার-এর প্রতিনিধি মাসুদ আহমেদ কাইয়ুমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কালকিনি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকিবুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাব্বির হোসেন আজিজ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কাজল খান ও নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিব হাসান।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. মহিউদ্দিন বাবু সহ-সভাপতি, দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি মেহেদী হাসান মাছুম যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক নতুন খবরের প্রতিনিধি মো. লুৎফর রহমান সাংগঠনিক সম্পাদক, দৈনিক সোনালী কণ্ঠের প্রতিনিধি সৈয়দ মোস্তফা আল মাহমুদ দপ্তর সম্পাদক, দৈনিক ভোরের চেতনার প্রতিনিধি সাইফুল আলম সজল অর্থ সম্পাদক, দৈনিক ঘোষণার প্রতিনিধি নাজমুল হোসেন সমাজসেবা সম্পাদক, দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি মো. রাজীব হোসেন প্রচার সম্পাদক এবং দৈনিক নয়াকণ্ঠের প্রতিনিধি সাব্বির হোসেন মুন্না ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক।
এ ছাড়া আজকের খবরের অপু সরদার, সময়ের সংবাদের মনির হোসেন সরদার এবং দৈনিক জনতার আব্দুল্লাহ আহাদ মিলনকে কার্যকরী সদস্য করা হয়েছে।
সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, জনস্বার্থে সাংবাদিকতা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করার লক্ষ্য নিয়ে সংগঠনটি গঠন করা হয়েছে।
সংগঠনের সভাপতি রকিবুজ্জামান বলেন, “সত্য প্রকাশে, সকলের পাশে”— এই মূলমন্ত্রকে সামনে রেখে কালকিনি সাংবাদিক ইউনিয়ন কাজ করবে। কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বিশেষ স্বার্থের পক্ষ না নিয়ে সত্য, ন্যায় ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় সংগঠনটি ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আগত অতিথিরা নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে কালকিনির মানুষের পাশে থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *