জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ, হটলাইনে যোগাযোগের আহ্বান

চলতি জুন মাসে অন্যান্য মাসের তুলনায় অনেক গ্রাহকের বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেশি এসেছে বলে বিভিন্ন সূত্র থেকে অভিযোগ পাওয়ার কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত বিলের বিষয়টি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দেশের সব বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহক হয়রানি কমাতে অতিরিক্ত বিলের অভিযোগ গুরুত্বের সঙ্গে যাচাই করা হবে। যেসব গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পেয়েছেন, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থা বা কোম্পানির সঙ্গে সরাসরি যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া নির্ধারিত হটলাইনেও অভিযোগ জানানো যাবে।

বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা নম্বর ১৬৯৯৯। এছাড়া বিপিডিবি ১৬২০০, পল্লী বিদ্যুতায়ন বোর্ড ১৬৮৯৯, ডিপিডিসি ১৬১১৬, ডেসকো ১৬১২০, নেসকো ১৬৬০৩ এবং ওজোপাডিকো ১৬১১৭ নম্বরে গ্রাহকরা অতিরিক্ত বিল সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন।

প্রসঙ্গত, ১ জুন থেকে বিদ্যুতের নতুন দাম কার্যকর হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *