ঢামেকে কারাবন্দির মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মো. বাবুল হোসেন (৪৫) নামের এক কারাবন্দির (হাজতি) মৃত্যু হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় তাকে বৃহস্পতিবার (৩ সে‌প্টেম্বর) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। প‌রে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ১০মিনিটে মৃত ঘোষণা করেন।

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায় তিনি মাদক মামলায় বন্দি ছিলেন।

তার গ্রামের বাড়ি যশোর কোতোয়ালি থানার মনোহরপুর গ্রামে তার বাবার নাম মৃত আব্দুল মজিদ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *