আগামী ৭ জুন হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ (বিসিবি) নির্বাচন। যেখানে পরিচালক পদে লড়বেন বর্তমান অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালও। আজ (বৃহস্পতিবার) সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন নিয়ে কথা বলেছেন তিনি।
তামিম নিজের লক্ষ্য নিয়ে বলেছেন, ‘ভোটারদের গিয়ে বলতে হবে আমি কী করতে চাই বা চাই না। আমার লক্ষ্যটা তাদের সাথে শেয়ার করতে হবে। আমার একটা সুবিধা থাকবে, এটা অস্বীকার করবো না। সুবিধা কাজে আসবে না যখন এটা ভোটিংয়ে আসে। আমাকে ওইভাবে তাদের (ভোটার) সাথে মিশতে হবে, বোঝাতে হবে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমি কী ভাবি এবং আমার পরিকল্পনা কী।’
নির্বাচনকে কেন্দ্র করে নিজে কিছু করছেন না তামিম। ইলেকশন কমিশনের কথা জানিয়ে বলেছেন, ‘আমি নিজেকে পুরোপুরি এই জায়গা (নির্বাচনি কাজ) থেকে সরিয়ে নিয়েছি। বিষয়টা পুরোপুরি ইলেকশন কমিশনের ওপর। পার্থক্য হলো আমি কোনও চিঠি সাইন করছি না, কাউন্সিলরশিপ রিটার্নও করছি না।’
তামিমের আশা, সবাই ভোট দেবেন, ‘আশা করি একটা ওপেন ইলেকশন হবে। সবাই অংশগ্রহণ করবেন, সবাই সবার মতো করে ভোট চাইবেন।’