তিন মামলায় জামিন পেলেন মমতাজ

দুটি হত্যা মামলা এবং একটি হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৯ জুন) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোতাহার হোসেন সাজু, সারা হোসেন ও আইনজীবী খায়রুন্নেসা। রাষ্ট্রপক্ষে ছিলেন সৈয়দা সাজিয়া শারমিন।

পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু বাংলা ট্রিবিউনকে জানান, ঈদের আগে আমরা জামিন আবেদন করেছিলাম। আদালত রুল দিয়েছিলেন। সেসব রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট জামিন দিয়ে রায় ঘোষণা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *