প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ‘ফ্রম কমিটমেন্ট টু অ্যাকশন: ইন্টিগ্রেটিং মিডওয়াইফারি ইনটু প্রাইমারি হেলথ কেয়ার টু এন্ড প্রিভেন্টেবল ম্যাটারনাল অ্যান্ড নিউবর্ন ডেথস’ শীর্ষক এ অনুষ্ঠানে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা জোরদার এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় দক্ষ ধাত্রীসেবার কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের একটি সম্মেলনকক্ষে এ সাইড ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিরোধযোগ্য মাতৃ ও নবজাতকের মৃত্যু কমাতে আন্তর্জাতিক সহযোগিতা এবং কার্যকর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থার সঙ্গে দক্ষ ধাত্রীসেবাকে আরও কার্যকরভাবে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের বিভিন্ন উচ্চপর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *