বজ্রাঘাতে প্রাণ গেলো অন্তঃসত্ত্বা নারীর

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বজ্রাঘাতে বন্যা বেগম (২৮) নামে সাত মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) বিকালে উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের দিনমজুর নুরুল হকের স্ত্রী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিকালে হঠাৎ বজ্রাঘাত ও বৃষ্টি শুরু হলে তিনি বাড়ির উঠানে থাকা লাকড়ি সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় বাড়ির পাশে থাকা একটি খেজুর গাছের কাছে অবস্থান করছিলেন তিনি। তখনই আকস্মিকভাবে বজ্রাঘাত হলে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করতে গেলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

এ বিষয়ে খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রাঘাতে গৃহবধূর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অসচ্ছল পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *