বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার দলে পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য অস্ট্রেলিয়া।  এর জন্য কুইন্সল্যান্ডের ম্যাকেতে দ্বিতীয় টেস্টে মাঠে নামতে যাচ্ছে  স্বাগতিকেরা।  নতুন ভেন্যুর টেস্ট অভিষেকে একাদশে একটি পরিবর্তন এনেছে তারা।

ডারউইনে প্রথম টেস্টের ব্যর্থতার পর বাদ পড়েছেন ওপেনার জ্যাক ওয়েদারল্ড, তার জায়গায় ওপেনিংয়ে ফিরছেন ম্যাট রেনশ।

বাংলাদেশ-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট এক ঐতিহাসিক মাইলফলক হয়ে থাকবে। ম্যাকেতে এটাই প্রথম আন্তর্জাতিক টেস্ট হবে।

তবে  একাদশে জায়গা ধরে রেখেছেন অফ স্পিনার নাথান লায়ন। ম্যাকেতে পেস-সহায়ক আবহাওয়ার কারণে লায়নকে বাদ দিয়ে পেসার স্কট বোল্যান্ডকে নেওয়ার ভাবনা ছিল অজি টিম ম্যানেজমেন্টের। শেষ পর্যন্ত চার পেসার না নিয়ে অভিজ্ঞ এই স্পিনারকেই একাদশে রেখে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন নির্বাচকেরা।

প্রথম টেস্টে ৯ উইকেটের বড় হারের মুখোমুখি হলেও বড় ধরনের রদবদল যায়নি অজি নির্বাচকেরা। ছন্দহীন মার্নাস লাবুশেনকে তার তিন নম্বর স্থানেই ভরসা রাখা হয়েছে। রেনশ ২০২৩ সালে শেষ টেস্ট খেললেও দীর্ঘদিন পর আবারও স্বাগতিকদের হয়ে ইনিংস উদ্বোধন করার সুযোগ পাচ্ছেন।

ডারউইনে প্রথম ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স বলেন, ‘অনেকেই বলে আমাদের সবকিছু জিততেই হবে। অবশ্যই আমরাও ঘরের মাঠে যত বেশি সম্ভব ম্যাচ জিততে চাই। প্রথম টেস্টে আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। তবে বাংলাদেশ খুব ভালো খেলেছে, তারা সত্যিই দারুণ এক ক্রিকেট দল।’

সিরিজ বাঁচাতে তাই পূর্ণ শক্তির বোলিং আক্রমণ নিয়েই মাঠে নামছে কামিন্সের দল।

দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ:

ম্যাট রেনশ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

/টিএ/এনআই/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *