বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসার খবরে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

আরাকান আর্মির প্রধান বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন, মিয়ানমারের স্থানীয় কয়েকটি পত্রিকা এমন দাবি নিয়ে সংবাদ প্রকাশ করেছে বেশ কিছুদিন আগে। এই বিষয়ে সরকারের কাছে কোনও তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আরাকান আর্মির প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন বলে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত খবরে সরকারের অবস্থান জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমার কাছে কোনও তথ্য নেই।

মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত তীব্র হওয়ায় সীমান্তবর্তী বাংলাদেশের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কাও দেখা দিয়েছে।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ড. খলিলুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতির ওপর আমরা নিবিড়ভাবে নজর রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *