বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে ডোমসারে এসএসসি, এইচএসসি ও হাফেজ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত

সিরাজুল ইসলাম

শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমসার ইউনিয়ন শাখার উদ্যোগে এসএসসি, এইচএসসি ও হাফেজ শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. মোশাররফ হোসেন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা নায়েবে আমির ও বিশিষ্ট সাংবাদিক কে এম মকবুল হোসেন এবং সাবেক অধ্যক্ষ গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান স্বপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের পিপি ও ডোমসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট নিজামুদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডোমসার ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মুজাহিদ ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম তারেক, স্থানীয় শিক্ষক, রাজনীতিবিদ, অভিভাবক, সচেতন নাগরিক ও সংবর্ধিত কৃতী শিক্ষার্থীরা।
মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার প্রসারে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।