বান্দরবানে বর্ণিল পিণ্ডচারণ

বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ৩২তম মহাপ্রবজ্জ্যা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিণ্ডচারণ। দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের আয়োজনে সকালে সাড়ে তিন শতাধিক নবপ্রবজ্জিত ভিক্ষু, শ্রমণ ও মেশিলারা সারিবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পথে পথে ভক্তরা ভক্তিভরে চাল, নগদ অর্থ, খাদ্য ও নানা দানসামগ্রী প্রদান (পিণ্ডদান) করেন। কাঁসর ও শঙ্খধ্বনি, মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর ভক্তদের অংশগ্রহণে পুরো শহরে সৃষ্টি হয় শান্ত, শৃঙ্খলাবদ্ধ এক আধ্যাত্মিক পরিবেশ। এসব নিয়েই এই ছবির গল্প।

 শান্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন ভিক্ষুরা

শান্ত ও শৃঙ্খলাবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করছেন ভিক্ষুরা

বুদ্ধমূর্তির সামনে নগদ অর্থ দান করছেন দায়ক–দায়িকারা

বুদ্ধমূর্তির সামনে নগদ অর্থ দান করছেন দায়ক–দায়িকারা

চাল দান করছেন বৌদ্ধধর্মাবলম্বী নারীরা

চাল দান করছেন বৌদ্ধধর্মাবলম্বী নারীরা

অনুষ্ঠানে মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে ভিক্ষু, শ্রমণ ও মেশিলাদের বরণ করে নিয়ে যাচ্ছেন তাঁরা

অনুষ্ঠানে মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের সুরে ভিক্ষু, শ্রমণ ও মেশিলাদের বরণ করে নিয়ে যাচ্ছেন তাঁরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *