ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে মিলল ৪৫ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার তিন

ব্রাহ্মণবাড়িয়ায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯-এর অভিযানে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সবুজ রঙের সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট পরিচালনাকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৈরতলা এলাকার ফরিদ মিয়ার ছেলে জাহিদ, শিমরাইলকান্দি এলাকার মৃত রহিম আলীর ছেলে মো. সাদ্দাম হোসেন এবং একই এলাকার মৃত আব্দুল মন্নান মিয়ার ছেলে সজিব মিয়া।

এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে আভিযানিক দল জানতে পারে, বিজয়নগর থানা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি একটি সিএনজিতে করে মাদকদ্রব্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছেন। এ তথ্যের ভিত্তিতে মীর মুগ্ধ সড়কের দ্বিতীয় ব্রিজের পূর্ব পাশে চেকপোস্ট স্থাপন করা হয়।

এ সময় একটি সবুজ রঙের সিএনজিকে থামার সংকেত দিলে চালক সংকেত অমান্য করে দ্রুত ইউটার্ন নিয়ে পালানোর চেষ্টা করেন। পরে সিএনজিতে থাকা তিনজনকে আটক করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আটকের পর জিজ্ঞাসাবাদে ব্যক্তিরা তাদের হেফাজতে বিদেশি মদ থাকার কথা জানান। পরে তাদের দেখানো মতে সিএনজির ভেতরে থাকা দুটি বস্তা থেকে ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মদসহ সিএনজিটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি-৯ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার তিনজন ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

১

ভারতকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, আন্দোলনকারীদের ইঙ্গিত ভাগবতের

২

দেশে ডেঙ্গুতে আরও পাঁচ জনের মৃত্যু; হাসপাতালে ভর্তি এক হাজার ৩৬৬

৩

ইশরাকের কাজ ভালো, তবে অস্ত্র হাতে নেওয়া ঠিক হয়নি: স্পিকার

৪

অর্থপাচার মামলায় এক দিনের রিমান্ডে দিলীপ কুমার আগরওয়ালা

৫

সাংবাদিক আলিফা হত্যা মামলার রহস্য উদঘাটনের কাছাকাছি পুলিশ-ডিআইজি

৬

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিতে মিলল ৪৫ বোতল বিদেশি মদ, গ্রেপ্তার তিন

৭

টঙ্গীর তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

৮

রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

৯

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

১০

আগে আওয়ামী লীগ যা করত, এখন বিএনপি তাই করছে: গোলাম পরওয়ার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *