মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসন সচিবের মেয়াদ বাড়লো আরও ১ বছর

মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ পরিচালনার কথা বিবেচনায় নিয়ে এই দুই শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পুনরায় বৃদ্ধি করলো সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষ পরিচালনার কথা বিবেচনায় নিয়ে এই দুই শীর্ষ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ পুনরায় বৃদ্ধি করলো সরকার।

এর আগে ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন ড. মো. নাসিমুল গনি। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব (চুক্তিভিত্তিক) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

অপরদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হক গত বছরের ১২ অক্টোবর এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *