মার্কিন অবরোধেও ১ কোটি ৭ লাখ ব্যারেল ইরানি তেল রফতানি

 

যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ সত্ত্বেও পারস্য উপসাগর থেকে ১ কোটি ৭ লাখ ব্যারেলের বেশি ইরানি তেল রফতানি হয়েছে। বৈশ্বিক জ্বালানি ও পণ্য পরিবহন বাজার নিয়ে কাজ করা এক বিশ্লেষণকারী প্রতিষ্ঠানের তথ্যমতে, ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ আরোপের পরবর্তী সপ্তাহে এই তেল রফতানি হয়েছে।

জ্বালানি বাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ভর্টেক্সা জানায়, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ আরোপের পর ১৩ এপ্রিল থেকে সোমবার পর্যন্ত সময়ের মধ্যে তারা ইরান সংশ্লিষ্ট ট্যাঙ্কারগুলোর ৩৪টি যাতায়াত শনাক্ত করেছে। এর মধ্যে ১৯টি জাহাজ পারস্য উপসাগর থেকে বেরিয়ে গেছে এবং ১৫টি ভেতরে প্রবেশ করেছে।

প্রতিষ্ঠানটি অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) পাঠানো এক ইমেইলে জানিয়েছে, উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলোর মধ্যে ছয়টি ইরানি অপরিশোধিত তেলে পূর্ণ ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। এই ছয়টি জাহাজে মোট প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল তেল ছিল।

তবে এই পরিমাণ তেল শেষ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে পৌঁছেছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *