মার্ভেলের পর্দায় আবারও ফিরছে স্টার-লর্ড

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের জনপ্রিয় সুপারহিরো চরিত্র ‘স্টার-লর্ড’ ভক্তদের জন্য সুখবর দিলেন অভিনেতা ক্রিস প্র্যাট। মার্ভেল চলচ্চিত্রে স্টার-লর্ড চরিত্রে অভিনয় করা এই তারকা নিশ্চিত করেছেন যে, চরিত্রটি আবারও পর্দায় ফিরে আসছে এবং এটি বাস্তবায়নের জন্য মার্ভেল স্টুডিওস ইতিমধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
সম্প্রতি দ্য প্লেলিস্টের ‘বিংওয়ার্দি’ পডকাস্টে অংশ নিয়ে ক্রিস প্র্যাট তার এই জনপ্রিয় চরিত্রের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা করেন। ক্রিস জানান, মার্ভেল স্টুডিওসের প্রধান কেভিন ফাইজ ও প্রযোজক লু ডি’এসপোসিতোর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। চরিত্রটির প্রত্যাবর্তন নিয়ে দেওয়া প্রতিশ্রুতি পূরণে স্টুডিও কার্যকর ভূমিকা রাখছে।
Could Marvel Make A Star-Lord Movie? - MickeyBlog.com
তিনি আরো বলেন, ‘আপনারা স্টার-লর্ডকে আবারও দেখতে পাবেন, যা অত্যন্ত আনন্দের। তবে ঠিক কখন বা কোন প্রজেক্টের মাধ্যমে সে ফিরছে, তা এখনই জানানোর অনুমতি আমার নেই।’ এর আগে ‘হ্যাপি স্যাড কনফিউজড’ পডকাস্টে প্র্যাট উল্লেখ করেছিলেন যে, স্টার-লর্ড চরিত্রটির ভবিষ্যৎ গতিপথ নিয়ে তার নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে, যা তিনি কেভিন ফাইজের কাছে বলেছেন।
ক্রিস প্র্যাট এ পর্যন্ত মার্ভেলের মোট ছয়টি চলচ্চিত্রে স্টার-লর্ড চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি’র তিনটি কিস্তি, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ এবং ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’।
২০২৩ সালে মুক্তি পাওয়া ‘গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি ভলিউম ৩’-এর শেষ অংশেও চরিত্রটির ফেরার স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *