যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি হলে দেশের স্বার্থ রক্ষা করেই হবে: শামা ওবায়েদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক চুক্তি সই হলে তা দেশের স্বার্থ রক্ষা করেই হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। শনিবার (২৩ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট (জিসোমিয়া) এবং অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট (আকসা) চুক্তি কবে সই হচ্ছে, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, “এখানে সরকারি একটা সিদ্ধান্ত আছে, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও সামরিক সংস্থাসহ আরও কয়েকটি সংস্থার সঙ্গে জড়িত। আমি এই মন্ত্রণালয় থেকে চুক্তি কোন পর্যায়ে আছে বলতে তা পারছি না।”

নিজের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরে সামরিক চুক্তি নিয়ে কোনও আলোচনা হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্য যেকোনো দেশের সঙ্গে চুক্তি হলে সেটি বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই হবে। এর বাইরে চুক্তি হওয়ার কথা নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *