যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ

যুদ্ধকবলিত বা সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতা চালানো দেশ ও সংগঠনের ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। ইসরায়েলি ওয়েবসাইট ওয়াইনেটের এক প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, সংঘাতপূর্ণ এলাকায় যৌন সহিংসতায় জড়িত দেশ ও সংস্থাগুলোর তালিকায় ইসরায়েলি বিভিন্ন সংস্থাকে যুক্ত করার ঘোষণা দিতে যাচ্ছে জাতিসংঘ।

তালিকায় যুক্ত হতে যাওয়া সংস্থাগুলোর মধ্যে রয়েছে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে সম্ভাব্য অন্তর্ভুক্তির প্রস্তুতি হিসেবে আরও কয়েকটি ইসরায়েলি কর্তৃপক্ষকে ‘নজরদারি কাঠামোর’ আওতায় রাখা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ফিলিস্তিনি কারাবন্দি ও আটক ব্যক্তিদের ওপর ইসরায়েলি বাহিনীর নানাবিধ নির্যাতন ও লঙ্ঘনের বিষয়ে ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণ ক্রমাগত বৃদ্ধির মাঝেই জাতিসংঘের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হলো।

বিভিন্ন মানবাধিকার ও সংবাদ সংস্থা গাজা উপত্যকা, পশ্চিম তীর এবং ইসরায়েলি কারাগারগুলোর ভেতর থেকে শত শত ফিলিস্তিনির সাক্ষ্য নথিভুক্তকরেছে। এসব সাক্ষ্যপ্রমাণে ফিলিস্তিনিদের গ্রেফতার, জিজ্ঞাসাবাদ এবং আটক রাখার সময় তাদের ওপর চালানো নির্যাতন ও যৌন নিপীড়নের বিস্তারিত বিবরণ উঠে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *