রাজধানীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতার আসামির নাম মো. শামীম মাতব্বর (৩২)।

খিলগাঁও থানা পুলিশের বরাত দিয়ে ডিএমপির ডিসি (মিডিয়া) মো. আকতার হোসেন বলেন, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) খিলগাঁও থানা এলাকায় মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. শামীম নন্দীপাড়া ত্রিমোহনী ব্রিজের পাশে অবস্থান করছেন।

পরে খিলগাঁও থানা পুলিশ সেখানে অভিযান চালিয়ে রাতে তাকে গ্রেফতার করে।

শামীম যাবজ্জীবন সাজাপ্রাপ্ত। তার বিরুদ্ধে থাকা সাজা কার্যকর করার লক্ষ্যে গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *