শিবচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’— এ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের শিবচরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। এ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড মোকাবিলা ও উদ্ধার বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

May be an image of one or more people, crowd and text

মঙ্গলবার (১৩ অক্টোবর) শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন চত্বরে এ সকল কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এবং নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

May be an image of one or more people and text

আলোচনা সভায় বক্তারা দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, অগ্নিকাণ্ডের সময় তাৎক্ষণিক করণীয়, দ্রুত উদ্ধার তৎপরতা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর বিভিন্ন কৌশল তুলে ধরেন। তারা বলেন, “দুর্যোগের ঝুঁকি কমাতে পরিবার থেকেই সচেতনতা ও প্রস্তুতি শুরু করা প্রয়োজন। সতর্কতা, নিজস্ব প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।” একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন আয়োজকেরা।

May be an image of one or more people

আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিসের এক চৌকস দল অগ্নি নির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর এক বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করে। এর মাধ্যমে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে নিজেদের আত্মরক্ষা করতে হবে এবং অন্যদের উদ্ধার করতে হবে, সে বিষয়ে বাস্তব অভিজ্ঞতা ও ধারণা লাভ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *