শিবচরে জমি বিরোধে সংঘর্ষ, সিঙ্গাপুর প্রবাসীসহ আহত ৪

শিবচর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিঙ্গাপুর প্রবাসীসহ চারজন আহত হয়েছেন। রান্নাঘর নির্মাণকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে সিঙ্গাপুর প্রবাসী সোহাগ মাদবর ও তার বড় ভাই সোনা মিয়া মাদবরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।এই ঘটনায় মমতাজ বেগম নামে একজন আহত হন
গুরুতর আহত সোহাগ মাদবর শিবচর উপজেলার ভেন্নাতলা দক্ষিণ কান্দি গ্রামের মৃত বাদশা মাদবরের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্বাস আলী মাদবরের বাড়িতে রান্না ঘড়  নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে আব্বাস আলী মাদবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহাগ মাদবর ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

এতে সিঙ্গাপুর প্রবাসী সোহাগ মাদবর, তার বড় ভাই সোনা মিয়া মাদবরসহ চারজন আহত হন।পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুই ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত আব্বাস আলী মাদবরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, সিঙ্গাপুর প্রবাসী সোহাগ মাদবর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *