শুক্রবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের কাজের অংশ হিসেবে জরুরি পাইপলাইন স্থানান্তরের কারণে শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকার আশেপাশের এলাকায় ২৪ ঘল্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

তারা জানায়, শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স (ডিআরএস), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন, সাভার ক্যান্টনমেন্টসহ আশপাশের বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না।

এছাড়া ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের দুই পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর, মানিকগঞ্জসহ আশপাশের এলাকাতেও সব ধরনের গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *