শুভ বললেন, ‘গুলগুলি পিঠা ট্রাই করেন’, মিমের রিঅ্যাকশন ‘বুম’!

আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা মালিক-কে ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছেই। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার। এবার সেই উন্মাদনায় নতুন মাত্রা যোগ করলো ছবির প্রথম আইটেম গান ‘গুলগুলি পিঠা’।

গানটিতে পারফরম্যান্সে দেখা গেছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম-কে। প্রকাশের পর থেকেই গানটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে। অনেক দর্শক মন্তব্য করছেন, গানটি যেন ঈদের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

‘গুলগুলি পিঠা’ গানে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতীক হাসান। গানটির সংগীত পরিচালনা ও সুর করেছেন অদিত রহমান। গানের কথায় রয়েছেন লুৎফর হাসান।

গানটির শুরুতেই ভিন্ন এক লুকে হাজির হন মিম। ঐতিহ্য ও ফিউশন ধাঁচের পোশাকে তার নাচ ও উপস্থিতি নজর কাড়ে দর্শকের। এরপর রাগেড লুকে এন্ট্রি নেন শুভ। দুজনের রসায়নও ইতোমধ্যে দর্শকদের আগ্রহ তৈরি করেছে।

দীর্ঘদিন পর বড় পরিসরের নাচের গানে দেখা গেল মিমকে। অন্যদিকে অ্যাকশনধর্মী চরিত্রে শুভর উপস্থিতিও গানটিতে বাড়তি মাত্রা যোগ করেছে।

আইটেম গানটি ফেসবুকে শেয়ার করে আরিফিন শুভ সিনেমার ক্যারেক্টারের ভাষায় লিখেছেন, “ঈদের গোস্ত তো খাইবেনই… আগে ‘গুলগুলি পিঠা’ ট্রাই করেন, ‘মালিক’ আইতাছে ঈদে।” অন্যদিকে মিমের রিঅ্যাকশন-বুম!

সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমাটি একজন একরোখা মানুষের গল্প নিয়ে নির্মিত, যিনি ধীরে ধীরে অপরাধজগতের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হন। তবে সেই যাত্রায় তিনি লড়াই করেন ন্যায় ও অধিকারের পক্ষেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *